বিদেশি মুদ্রাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার দুবাইগামী এক যাত্রীকে এক লাখ ৬১ হাজার দিরহামসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আটক যাত্রীর নাম আবদুল মতিন (৫০)। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক অরিন্দম চাকমা জানান, মতিনের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। আটক দিরহামের মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৮১ হাজার টাকা। দুবাই যাওয়ার জন্য সকাল ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে ওঠার আগে তাঁকে তল্লাশি করে দিরহামগুলো পাওয়া যায়।