প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় প্রায় ১৮ লাখ টাকার সমমানের বিদেশি মুদ্রাসহ মইন উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাসে তল্লাশি করে ওই মুদ্রা উদ্ধার করা হয়। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান বলেন, তল্লাশি চালিয়ে পুলিশ মইনের কাছ থেকে ৬৪ হাজার ২৬১ সৌদি রিয়াল, ১ হাজার ৫০০ মার্কিন ডলার, ৬০ কানাডীয় ডলার, ওমানের ৮৫০ রিয়াল, কাতারের ৯০০ রিয়াল, বাহরাইনের ৩২ দিনার ও সংযুক্ত আরব আমিরাতের ২ হাজার ২১৫ দিরহাম উদ্ধার করে।