বিদেশি মুদ্রাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার রাতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ শফি কামাল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সূত্র জানায়, শফি কামালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সোমবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার জন্য তিনি শাহজালাল বিমানবন্দরে যান। তাঁর ফ্লাইট ছিল ১২টা ২০ মিনিটে। কিন্তু আগে থেকেই সংবাদ থাকায় তাঁকে ছয় নম্বর বোর্ডিং গেটে আটকানো হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল আর ২০ হাজার দিরহাম পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৮ লাখ টাকা।