বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল সোমবার সকালে বোর্ডিং ব্রিজে তাঁকে আটক করা হয়। আটক নওশের রায়হানের (৩৪) হাতব্যাগ থেকে ১৮ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
নওশের বাংলাদেশ বিমানের বিজি ০০৮ নম্বর ফ্লাইটে ব্যাংককে যাচ্ছিলেন। বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তাঁর হাতব্যাগ থেকে ৪৯ হাজার সৌদি রিয়াল, ১ হাজার ইউরো, ১৩ হাজার কাতার রিয়াল, ২০ হাজার আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৩৬০ থাই বাথ পাওয়া যায়।