বিদেশি সিগারেটসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ৭০ কার্টন বিদেশি সিগারেটসহ মাহবুবুর রহমান (৪২) নামের একজনকে আটক করা হয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব সিগারেটের মূল্য প্রায় দুই লাখ টাকা। মাহবুবুর রহমান সকালে তূর্ণা নিশীথা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ট্রেনে মাহবুবুর রহমানের মালামাল তল্লাশি করে একটি বস্তায় বেনসন ও মার্লবোরো সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।