বিদেশি সিগারেটসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় গতকাল রোববার ভোরে দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯০ কার্টন বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোশাররফ হোসেন মণ্ডল ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম পাতাখালী গ্রামের আফজাল হোসেন। র্যাব-৮ ফরিদপুর কার্যালয়ের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান জানান, গোপনে খবর পেয়ে ভোর চারটার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট মডেল হাইস্কুলের সামনে যশোর থেকে আসা এ কে ট্রাভেলসেরদুটি বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।