বিদেশি সিগারেটসহ ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার দুপুরে তিন শ ৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ব্যক্তির নাম ইরফান আহমেদ।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার সাংবাদিকদের বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে ইরফান একটি বিমানে কম্বোডিয়া থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরের তাঁকে সন্দেহবশত আটক করা হয়। তখন তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগে ওই সিগারেটগুলো পাওয়া যায়। সিগারেটগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
তানজিনা বলেন, ইরফানের কাছে থাকা পাসপোর্টে তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি লেখা আছে। পাসপোর্টে বিভিন্ন দেশে তাঁর ঘনঘন যাতায়াতেরও প্রমাণ পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।