বিদেশে মাদক পাচারে তিন 'হোতা' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুর এলাকা থেকে মাদকদ্রব্য পাচার করার অভিযোগে র্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। র্যাব বলছে, তাঁরা অভিনব উপায়ে বিদেশে মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
তাঁরা হলেন মীর মঞ্জুর মোরশেদ, মাহমুদুল হাসান ও হাবিবুল্লাহ খান।
আজ মঙ্গলবার সকালে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার এই তিনজন মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে অভিনব উপায়ে বিদেশে মাদকদ্রব্য পাচারকারী আন্তর্জাতিক চক্রের দেশীয় মূল হোতা।