বিদ্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মেনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার রাতে চুরি হয়েছে। গ্রিল কেটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢোকে চোরের দল চারটি পাখা, বাতিসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শনিবার সকালে বিদ্যালয় খোলার পর চুরির ঘটনা জানাজানি হয়। বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষ খোলা ছিলো। অবশ্য প্রধান শিক্ষকের কক্ষ থেকে কিছু খোয়া যায়নি।