প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গত বুধবার রাতে চোরেরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, একটি প্রজেকটর, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের তিনটি ট্রফি ও বাথরুমের কয়েকটি পানির ট্যাপ নিয়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘ওই চুরির ঘটনায় আমরা মামলা নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’