প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের বিরাকৈর আদর্শ উচ্চবিদ্যালয়ে তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন জিনিস লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। লুট হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে কম্পিউটারের মনিটর, সাউন্ডবক্স, টিভি কার্ড এবং ১০ হাজার টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতিয়ার উদ্দিন আহম্মেদ বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি আলমারি ও তাঁর কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে ওই সব জিনিস নিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।