বিদ্যালয়ের ৩৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এসব গাছ কেটে ফেলা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মণ্ডল বলেন, প্রায় ছয় মাস আগে বিদ্যালয়সংলগ্ন এক একর জমিতে আকাশমণি, সিরিজ, কতবেল, কেওড়া, তেঁতুল, কৃষ্ণচূড়া, ষষ্ঠী বটসহ বিভিন্ন প্রজাতির ৩৫০টি গাছ লাগানো হয়।
এসব গাছের পরিচর্চার জন্য এক একর জমি বেড়া ও জাল দিয়ে ঘিরে রাখা হয়।
বিমল কুমার বলেন, বৃহস্পতিবার বিকেলে তাঁরা বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল শুক্রবার সকালে জানতে পারেন বিদ্যালয়ের ৩৫০টি গাছ কে বা কারা কেটে ফেলেছে।