বিদ্যালয় কমিটির বিরোধে শিক্ষককে পিটিয়ে জখম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার কোন্দা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষকের নাম জাহিরুল ইসলাম (৩৪)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষক জাহিরুল মোটরসাইকেলে করে নিজ বাড়ি উপজেলার মাধাইমুড়ি গ্রামে ফিরছিলেন। বেলা একটার দিকে তিনি কোন্দা সেতুর ওপর পৌঁছালে সেখানে ওত পেতে থাকা সাত-আটজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তারা শিক্ষককে মোটরসাইকেল থেকে নামিয়েই লাঠি দিয়ে পেটাতে থাকে। আত্মরক্ষার্থে একপর্যায়ে শিক্ষক জাহিরুল নিকটবর্তী কোন্দা লাড়ুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখান থেকে তাঁকে টেনে বের করে মারধর করাসহ মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। এই বিষয়ে মামলা করা হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালানো হয়।