বিদ্যালয়ের কক্ষ সংস্কার করতে গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদীঘি উচ্চবিদ্যালয়ের ছয়টি গাছ কেটে ফেলা হয়েছে। বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ সংস্কার করার কথা বলে কোনো অনুমতি ছাড়াই গত বৃহস্পতিবার গাছগুলো কাটা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘স্কুলের মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপনের জন্য একটি রুম সংস্কার করা প্রয়োজন। কিন্তু এর জন্য প্রয়োজনীয় অর্থ নেই। তাই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এটি আমার একক সিদ্ধান্ত নয়, কমিটির সিদ্ধান্তে এটা করা হয়েছে।’