বিদ্যালয়ের গ্রন্থাগারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আবদুল গণি সরকার উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারে আগুন লেগে বইপত্র পুড়ে গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ধারণা, দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা জানান, গ্রন্থাগারের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে আগুন দেয় বলে তাঁর ধারণা। রাত আটটার দিকের এ ঘটনায় প্রায় দেড় শতাধিক বই ও কয়েকটি চেয়ার-টেবিল পুড়ে গেছে।
ঘিওর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক জিহাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গ্রন্থাগারের জানালার ভাঙা কাচ পাওয়া গেছে। দুর্বৃত্তরা ইটের ওপর দাঁড়িয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।