বিদ্যালয়ের ১২টি ল্যাপটপ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাকূয়া আদর্শ বিদ্যানিকেতনের তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক কক্ষ থেকে গত শুক্রবার রাতে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্র জানায়, এক বছর আগে সরকারি অনুদান হিসেবে বিদ্যালয়টিতে ১৭টি ল্যাপটপ দেওয়া হয়। বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. হাসিম উদ্দিন আহম্মেদ বলেন, বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জালাল উদ্দিন গতকাল শনিবার ভোরে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে যান। এ সময় তিনি আইসিটি কক্ষের মূল দরজা ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে জানান। পরে শিক্ষকসহ অন্যরা গিয়ে দেখেন ১২টি ল্যাপটপ নেই। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।