বিদ্যুতের খুঁটি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মনসা বাদামতল এলাকা থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ২৯টি খুঁটি চুরি হয়েছে। এ ঘটনায় সমিতির সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান শনিবার পটিয়া থানায় মামলা করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, মনসা বাদামতল এলাকার বিদ্যুতের খুঁটির স্তূপের ওপর শুক্রবার দিনের বেলায় আরও ২৯টি খুঁটি রাখা হয়েছিল। ওই দিন রাত তিনটা থেকে চারটার মধ্যে ওই খুঁটিগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। খুঁটিগুলোর দাম ৩ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আসাদুজ্জামান ভুইয়া প্রথম আলোকে বলেন, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিদ্যুতায়ন প্রকল্প ‘১.৮ মিলিয়ন গ্রাহক সংযোগ প্রকল্প’-এর আওতায় ক্রয় করা মালামাল। পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।