বিদ্যুৎ কার্যালয়ে অভিযান, দালাল সন্দেহে আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের জিঞ্জিরা আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল সন্দেহে তিনজনকে পুলিশ আটক করেছে। এ ছাড়া হাসনাবাদ আঞ্চলিক কার্যালয় থেকে একজনকে আটক করা হয়।
জিঞ্জিরা থেকে আটক ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা উজ্জ্বল খোরাসানী (৪০), মন্টু মিয়া (৩৮) ও মো. পাপ্পু (৩৬)। হাসনাবাদ থেকে আটক করা হয় মো. নান্টুকে (৩৮)।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিঞ্জিরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমান বলেন, ‘এ কার্যালয়ে দালালদের কখনো প্রশ্রয় দেওয়া হয়নি। সেবা নিতে আসা গ্রাহকেরা যেন দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার না হন, সে ব্যাপারে তাঁদের সতর্ক করে থাকি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে দালালমুক্ত করার অভিযান শুরু হয়েছে।’