প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে আটজনকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গাজীপুরের নির্বাহী হাকিম আফরোজা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সদর উপজেলার পাঁচটি এলাকায় গত সোমবার পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিদ্যুৎ চুরি ঠেকাতে অভিযান চালায়। এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খালেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।