বিদ্যুৎ চুরির অপরাধে পদস্থ কর্মকর্তার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চুরি করার অপরাধে একজন অবসরপ্রাপ্ত পদস্থ সরকারি কর্মকর্তাকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স।
গতকাল সোমবার রাজধানীর বনশ্রী এলাকায় ওই কর্মকর্তাকে টাস্কফোর্সে তলব করে এ শাস্তি দেওয়া হয়। তাঁকে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তি সাবেক কর কমিশনার ও কর আপিল ট্রাইব্যুনালের সদস্য।
ছয়তলা ভবনের মালিক সাবেক এই কর্মকর্তা সপরিবারে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকেন। সেখানে পাঁচটি শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। কিন্তু ওই কর্মকর্তা মিটারের বেসপ্লেটের তার খুলে বিদ্যুৎ চুরি করছিলেন। ফলে মিটারে প্রকৃত ইউনিট রেকর্ড হচ্ছিল না। বাসভবনে প্রায় ১৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি হয়েছে। বিজ্ঞপ্তি।