বিদ্যুৎ চুরির দায়ে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে ১৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো ৯ লাখ ৩১ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি করে রাজস্ব ফাঁকি দিয়েছে। চুরির এই ঘটনা উদ্ঘাটন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স।
১২ থেকে ২৭ এপ্রিল অভিযান চালিয়ে টাস্কফোর্স এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিটার পরিবর্তন করে অবৈধ সিল ব্যবহার করা, মিটার টেম্পারিং করে মিটারের গতি হ্রাস করা, মিটারের বেসপ্লেট খুলে অতিরিক্ত কপার তার লাগানো, ভবন নির্মাণকাজে নির্মাণ বিল পরিশোধ না করা ইত্যাদি অনিয়ম উদ্ঘাটন করে।
চকবাজার, নিউ সার্কুলার রোড, মাতুয়াইল, কাজলা, তেজগাঁও, কামরাঙ্গীরচর, জুরাইন, আজিমপুর ও জিগাতলা এলাকায় বিভিন্ন শিল্প, বাণিজ্যিক, আবাসিক স্থাপনা ও মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির এসব ঘটনার প্রমাণ পায় ডিপিডিসি। এ অভিযানে ৪৯টি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।