বিদ্যুৎ চুরির দায়ে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির অভিযোগে গতকাল রোববার লালবাগের দুটি কারখানাকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স।
ডিপিডিসি সূত্র জানায়, লালবাগের ইস্টার্ন প্রগ্রেসিভ ইন্ডাস্ট্রিজ এবং এশিয়া প্লাস্টিক কনটেইনার ইন্ডাস্ট্রিজ নামের দুটি কারখানায় অভিযানে দেড় লাখ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। পরে ইস্টার্ন প্রগ্রেসিভের মালিক মো. আজাদ ও এশিয়া প্লাস্টিকের মালিক ইলিয়াছ হোসেনকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, টাস্কফোর্সের অভিযানে ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে পাঁচ দিনে পৌনে দুই কোটি টাকা পুরোনো বিদ্যুৎ বিল আদায় করা হয়েছে।