বিদ্যুৎ চুরির দায়ে ২১ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে অবৈধ বিদ্যুৎ-সংযোগ থেকে চুরি করে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় হাতেনাতে এক ব্যবসায়ীকে আটক করে ২১ লাখ জরিমানা করা হয়েছে। এ টাকা আদায়ের জন্য রংপুরের বিদ্যুৎ আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর এলাকায় ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের তামাক ক্রাশের একটি কারখানা রয়েছে। অবৈধ বিদ্যুৎ-সংযোগ নিয়ে কারখানাটি চালানোর পাশাপাশি তিনি এই সংযোগ থেকেই কারখানা চত্বরে এলাকার ইজিবাইকগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবসাও করে আসছিলেন সাজ্জাদ হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ গত মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালান। এ সময় প্রায় ৭৫টি অটোবাইকে চার্জ দেওয়া হচ্ছিল।