বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার তালতলায় ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোয়ান্টাম পাওয়ার প্ল্যান্টে ডাকাতির চেষ্টা করা হয়েছে। গত রোববার ওই ঘটনা ঘটে। ডাকাতদের বাধা দিতে গিয়ে কেন্দ্রের এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
আহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৫১)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা নুরুল হক জানান, রোববার দিবাগত রাতে সাতজনের একটি ডাকাত দল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হানা দেয়। নিরাপত্তাকর্মীরা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করেন।