বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের হালতি বিলে নৌকায় ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ মঙ্গলবার এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন, বৈশাখী খাতুন ও রিপন আলী। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ১৫ জন শিক্ষার্থী নাটোর সদর উপজেলার পাটুল এলাকায় হালতি বিলে নৌকা ভ্রমণে যান। দুপুর বারটার দিকে দেখতে না পেয়ে বিলের ওপর থাকা বিদ্যুতের তারের স্পর্শে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই জাহিদুল ইসলাম মারা যান। তাঁর বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়।