বিধবার ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের থাওশালপাড়া গ্রামের আদিবাসী বিধবা নকরানি চিরানের একটি ঘর গত শনিবার রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে নকরানির পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় রান্নাঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে তা নেভায়। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।