বিধবার বাগানের ২৫টি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে এক বিধবার বাগানের প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার নাঠৈ গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ কাটা অবস্থায় বাগানে পড়ে আছে।
নাঠৈ গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের স্ত্রী নূরজাহান বেগম বলেন, স্বামীর মৃত্যুর পরে ওই বাগানই তাঁর একমাত্র অবলম্বন। এসব গাছ বিক্রি করে তিনি সংসার চালান এবং আবার গাছ লাগান। রোববার রাত ১০টার পরে কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাগানে ঢুকে করাত দিয়ে বাগানের মেহগনি, সুপারি, চম্বল ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫টি গাছ কেটে ফেলে রেখে যায়।