বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১২৫ যাত্রীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে গাজীপুরে এক শ ২৫ যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন।

শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পরই আজ বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ট্রেনে টিকিটবিহীন এক শ ২৫ যাত্রীর কাছ থেকে ১৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।