বিনা টিকিটে ভ্রমণ করায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ছয় যাত্রীকে কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন বেলা একটার দিকে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ছয়জন যাত্রীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। তাঁরা হলেন আবদুল জলিল, ফাহিম আহমদ, মেরাজ মিয়া, নূরুল ইসলাম, মজিদ আলী ও শাহীন মিয়া। জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|