বিপুল পরিমাণ পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে গত বোরবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব বড়ির আনুমানিক দাম এক কোটি ২৩ লাখ টাকা। বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, রোববার মধ্যরাতে হিলি ও বাসুদেবপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬৩ হাজার ২০০টি শক্তিবর্ধক বড়ি, ৫০ হাজার গরু মোটাতাজাকরণ বড়ি, আরেক ধরনের বড়ি ৬০ হাজার, ৭৪০ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করেন।