বিপুল পরিমাণ মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামালখান এলাকায় অবস্থিত সিনিয়র’স ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। গতকাল সোমবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় ক্লাব থেকে অনুমোদনহীন প্রচুর পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। আটক করা হয় বারের ব্যবস্থাপক শফিউল আজমকে। র্যাবের চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ক্লাবের বারে অনুমোদন ও অনুমোদনহীন দুই ধরনেরই মদ ছিল। আমরা অনুমোদনহীন মদের বোতলগুলো জব্দ করেছি। তবে কী পরিমাণ মদ জব্দ করা হয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কাগজপত্র যাচাই-বাছাই ও গণনা করে তা বলতে পারব।’ র্যাবের চট্টগ্রাম অঞ্চলের এএসপি সাহেদা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘অনুমোদনহীন মদগুলো রাখার জন্য ক্লাবের কয়েকটি স্টোররুম ব্যবহার করা হতো। তবে বৈধ মদ ক্লাবের বারেই রাখা হতো।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম