বিপুল পাসপোর্ট, সিলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট, জাল সিল, ল্যাপটপ, কাগজপত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-২-এর একটি দল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন রবিউল হাসান (২৮) ও আবু বকর (২২)।
র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় জানানো হয়, দুই ব্যক্তির কাছ থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট, বিভিন্ন কর্মকর্তার ৮৭টি জাল সিল, দুটি ল্যাপটপসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য।