বিভিন্ন স্থানে চারটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে গত দুদিনে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ীতে এক গৃহবধূ খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: শৈলকুপা শহরের নগরপাড়া থেকে গত শুক্রবার তিথি সাহা (২০) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, উপজেলা শহরের মধ্যপাড়ার তিথি সাহার সঙ্গে নয় মাস আগে একই শহরের নগরপাড়ার সীমান্ত সাহার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সীমান্ত স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। শুক্রবার সকালে তিিথকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট: মোরেলগঞ্জ থেকে গতকাল শনিবার অন্তঃসত্ত্বা অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, লাশের পরনে কালো রঙের জামা, সালোয়ার ও বোরকা রয়েছে। ওই নারী অন্তত ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ফরিদপুর: গত শুক্রবার বোয়ালমারী সাতৈর ইউনিয়নের কাজেরদী থেকে নাইমা জাহান ওরফে নিপার (২৫) লাশ উদ্ধার করা হয়। বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ মে নিজ পছন্দে নাইমা বিয়ে করেন। এ বিয়েতে তাঁর পরিবারের কারও মত ছিল না। এদিকে বিয়ের পর থেকে নাইমার সঙ্গে তাঁর স্বামী মো. মোস্তফার বনিবনা হচ্ছিল না। শুক্রবার দুপুরে মোস্তফা জুমার নামাজ
থেকে ফিরে বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাইমাকে দেখতে পান। এ ঘটনায় নাইমার বাবা আবুল হাশেম বাদী হয়ে গতকাল শনিবার বোয়ালমারী থানায় হত্যার অভিযোগে একটি মামলা করেন। এতে মোস্তফা, তাঁর মা সালেহা বেগম (৫৫), বড় ভাই মো. কবির (৩৪) ও চাচাতো ভাই সবুজকে (৩০) আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচজন আসামি রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাইমার স্বামীসহ অন্যরা পলাতক।
রাজবাড়ী: কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গরিয়ানা গ্রামে রাস্তার পাশ থেকে গতকাল শনিবার সকালে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম কাজেম উদ্দিন শেখ (১৮)। কাজেম স্থানীয় বিভিন্ন রুটে নিজের ইজিবাইকে (ব্যাটারিচালিত যান) যাত্রী আনা-নেওয়া করতেন।গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ। শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গরিয়ানা গ্রামের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। লাশের মাথা, ঘাড়, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রাজবাড়ী: সদর উপজেলার খানখানাপুর ইউিনয়নের দক্ষিণপাড়া গ্রামে ইমা বেগম (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ইমা খানখানাপুর তমিজউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেিণর শিক্ষার্থী।
ইমার ভাই নজরুল মোল্লা জানান, দুই পরিবারের অমতে তাঁর বোনের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। কিন্তু তাঁরা বিষয়টি মেনে নিলেও ইমার শ্বশুরবািড়র লোকজন মেনে নেয়নি। গত শুক্রবার রাতে ইমার স্বামী ফোন করে ইমার আত্মহত্যার কথা জানান। খবর পেয়ে তাঁরা ইমার শ্বশুরবািড়তে গেলে সেখানে তাঁকে পড়ে থাকতে দেখেন। কিন্তু শ্বশুরবািড়র কাউকে পাওয়া যায়নি। তাঁরা দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইমার ফুফু সকিনা বেগম জানান, ইমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। রাজবাড়ী সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইমার স্বজনেরা থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।