বিমানকর্মীর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি করা পণ্য চুরির চেষ্টা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক অপারেটরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করেন বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বলেন, বেশ কিছুদিন থেকে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকা থেকে আমদানি করা পণ্য চুরির অভিযোগ আসছিল। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপারেটর আবদুর রাজ্জাক বিদেশ থেকে আনা স্যামসাং ব্র্যান্ডের একটি মুঠোফোনের কার্টন কলম দিয়ে ছেঁড়ার চেষ্টা করছেন। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আদালতে নেওয়া হলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।