বিমানবন্দর এলাকায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম সেলিম খান। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

আজ শুক্রবার বিকেলে বিমানবন্দরের ভিআইপি গেট এলাকা থেকে সেলিমকে পিস্তলসহ আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া প্রথম আলো বলেন, সেলিম খানের কাছে একটি পিস্তল পাওয়া গেছে। সেলিম পুলিশের কাছে দাবি করেন, ওই অস্ত্রটির লাইসেন্স রয়েছে। আটকের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।