বিমানবন্দর থেকে আট সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার সকালে আটটি (৯৩৩ গ্রাম ওজনের) সোনার বার উদ্ধার করা হয়েছে।
শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের এক যাত্রীর ফ্লাস্কের ভেতর লুকিয়ে রাখা হয় এসব সোনার বার। এগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টায় শারজা থেকে আসা যাত্রী মো. ওসমানের লাগেজের ভেতরে থাকা ফ্লাস্ক থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাস্কের নিচে আঠা দিয়ে লাগানো ছিল বারগুলো।
বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মন্ডল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমসের বিভাগীয় আইনে মামলা হচ্ছে।