বিমানবন্দর থেকে সাড়ে নয় কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার শুল্ক কর্মকর্তারা সোনাসহ জাওয়েদ আকতার নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, জাওয়েদ বেলা সাড়ে তিনটার দিকে ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাথরুমের কমোডের পানির আধার থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়। পরে বাথরুমের পাইপের ভেতর থেকে আরও এক কেজি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম সাড়ে চার কোটি টাকা।