বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৬০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা ওই যাত্রীর নাম মো. ইব্রাহিম (২২)।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন ইব্রাহিম। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাঁকে তল্লাশি করা হয়। ইব্রাহিমের শরীর থেকে ১ কেজি ওজনের দুটি এবং ১০০ গ্রাম ওজনের ছয়টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
ইব্রাহিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।