বিমানবন্দরে এক কেজি সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১ কেজি ১২৬ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এই সোনা নয়টি বারে ছিল।
শুল্ক কর্তৃপক্ষের সূত্র বলেছে, গতকাল সন্ধ্যায় মালয়েশিয়া ও সৌদি আরব থেকে আসা তিন যাত্রীর শরীর ও ব্যাগে তল্লাশি চালিয়ে মোট নয়টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোতে মোট ১ কেজি ১২৬ গ্রাম সোনা রয়েছে। তাঁদের কাছ থেকে ৬৮ গ্রাম অলংকারও উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আল-আমিন বলেন, সৌদিফেরত সিরাজ মিয়া ৫২০ গ্রাম সোনা নিয়ে আসেন। তাঁর কাছে ৫৬ গ্রাম সোনার অলংকার পাওয়া গেছে। মালয়েশিয়াফেরত আলাল মিয়া ৪১২ গ্রাম সোনা, ১২ গ্রাম সোনার অলংকার, সৌদিফেরত শহিদুল ইসলাম ২৩৩ গ্রাম সোনা আনেন। তাঁদের শরীর ও ব্যাগে এই সোনা ছিল।