বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার দেড় কেজি স্বর্ণসহ মাহিবুল খান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, আটক স্বর্ণের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। মাহিবুল খান দুপুর ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন।
প্রথম আলোকে দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, অভিনব কায়দায় ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর এসব সোনা লুকিয়ে রেখেছিলেন মাহিবুল খান। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে থেকে মাহিবুলের মালামাল তল্লাশি করা হয়। এ সময় ওই সব সোনা পাওয়া যায়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মইনুল খান।