বিমানবন্দরে দেড় লাখ দিরহামসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক লাখ ৬১ হাজার দিরহাম ও ১৮ হাজার টাকাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
আটক যাত্রীর নাম আবদুল মতিন (৫০)। তাঁর বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক অরিন্দম চাকমার তথ্যমতে, আটক করা দিরহাম বাংলাদেশের মুদ্রায় ৩৩ লাখ ৮১ হাজার টাকা।
প্রথম আলোকে দেওয়া অরিন্দম চাকমার ভাষ্য, সকাল ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে আরব আমিরাতে যাওয়ার কথা ছিল আবদুল মতিনের। উড়োজাহাজের ওঠার আগে তাঁকে তল্লাশি করা হয়। মতিন তাঁর দুই পায়ে ৫০০ দিরহামের ৩১০টি নোট লুকিয়ে রেখেছিলেন। এ ছাড়া ওই যাত্রীর কাছে এক হাজার টাকার ১৮টি নোট পাওয়া যায়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মানি লন্ডারিং আইনে মামলা হবে।