বিমানবন্দরে দেড় হাজার স্মার্টওয়াচ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার দুপুরে দেড় হাজার স্মার্ট ওয়াচ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কর্মকর্তাদের দাবি, জব্দ করা স্মার্ট ওয়াচের মূল্য দেড় কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিমানবন্দরের এয়ার ফ্রেইড থেকে স্মার্ট ওয়াচগুলো জব্দ করা হয়। ধানমন্ডির টেলিপোর্ট বিডি নামে একটি প্রতিষ্ঠান মোবাইল ফোন সেট আনার ঘোষণা দিয়ে এই স্মার্ট ওয়াচগুলো আমদানি করে। এ জন্য ৮৮ লাখ টাকা শুল্ক কম দেওয়ার জন্য এগুলো আমদানি করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।