বিমানবন্দরে পৌনে চার কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর ১২টার দিকে তিন কেজি ৮৫০ গ্রাম সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।
আটক যাত্রীর নাম গোলাম কবির। তিনি আজ বেলা সোয়া ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন।
শুল্ক বিভাগের দাবি, আটক সোনার বাজারমূল্য পৌনে দুই কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে জানান, বিমানবন্দরে স্ক্যানিং মেশিনের সামনে গোলাম কবিরের শরীর তল্লাশি করে সোনার ১১টি বার পাওয়া যায়। এর মধ্যে এক কেজি ওজনের তিনটি ও ১০০ গ্রাম ওজনের আটটি বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।