বিমানবন্দরে প্রায় ছয় কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয় কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। 

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন ৫০টি সোনার বার নিয়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন। প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম। সোনার বারগুলো তাঁর জুতার ভেতর এবং শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর শরীর তল্লাশি করে বারগুলো পাওয়া যায়। এই ঘটনায় তাঁকে আটক করা হয়েছে। সোনার বারগুলোর দাম আনুমানিক তিন কোটি টাকা।