বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনা, ৪০০ সিম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনা, প্রায় ৪০০ সিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এপিবিএনের সূত্র বলেছে, গ্রেপ্তার করা চারজনের মধ্যে তিনজন সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি উড়োজাহাজে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। তাঁরা হলেন মাহবুবুর রহমান (৩৬), তাহির আহম্মেদ (৩০) ও কবির ইসলাম (৩৮)। তাঁদের কাছ থেকে একটি সোনার বার ও সোনার গয়না এবং মালয়েশিয়ায় ব্যবহৃত মোবাইল ফোন কোম্পানির প্রায় ৪০০ সিমকার্ড উদ্ধার করা হয়েছে। বারে থাকা সোনা ও গয়নার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এই সোনা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপরজন হলেন ইয়াসিন মিয়া (১৯)। জব্দ করা সোনার মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা।