বিমানবন্দরে বিদেশি সিগারেট আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে এসব সিগারেট আটক করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সিগারেটের চালানটি গত ৪ জুলাই দুবাই থেকে ঢাকায় আসে। গতকাল দুপুর ১২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় তল্লাশি চালিয়ে ডানহিল ও বেনসন অ্যান্ড হ্যাজেস ব্র্যান্ডের এক হাজার কার্টন সিগারেট আটক করা হয়। আটক সিগারেটের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।