বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ দুই যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বিমানবন্দরের ক্যানপি এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন আবদুল হান্নান ও জাহাঙ্গীর আলম।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ভোরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন হান্নান ও জাহাঙ্গীর। ফ্লাইটটি কুয়েত থেকে দুবাই হয়ে ঢাকায় আসে। হান্নান ও জাহাঙ্গীর দুবাই থেকে বিমানে ওঠেন। শাহজালাল বিমানবন্দরের ক্যানপি এলাকায় আসার পর ওই দুজনের মালামাল তল্লাশি করে সিগারেটের কার্টনগুলো জব্দ করে এপিবিএন। পরে সিগারেটের কার্টনগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।