বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল বিমানবন্দরে দুটি আলাদা ঘটনায় ৫২৫ কার্টন বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম সাঈদ মো. ফারুক ও আবুল কাশেম। সাঈদের বাড়ি ফেনী ও কাশেমের বাড়ি চট্টগ্রাম জেলায়। আজ মঙ্গলবার এঁদের আটক করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সাঈদ আজ সন্ধ্যা সাতটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন। তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগের মধ্যে ইজি ব্রান্ডের ৩০৩ কার্টন সিগারেট পাওয়া যায়। এর আগে আজ সকাল সাতটার দিকে কুয়েত এয়ারওয়েজে করে কুয়েত থেকে আসার পর আবুল কাশেমকে ২২২ কার্টন সিগারেটসহ আটক করা হয়। তাঁর ব্যাগে ইজি গোল্ড, ইজি লাইট, ডানহিল ও বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। আটক যাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।