বিমানবন্দরে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা চার কার্টনের ভেতরে এসব ওষুধ আজ বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, চারটি কার্টনের ভেতর থেকে ২৪ কেজি ওষুধ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে উত্তেজক ও গর্ভপাতের ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ রয়েছে। অনুমতি না নিয়ে ওষুধগুলো ব্যাংকক থেকে আনা হয়।
এ ঘটনার একদিন আগে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা আরও ২৩ কেজি অনুমোদনহীন বিদেশি ওষুধ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।