বিমানবন্দরে যন্ত্রাংশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেন থেকে আনা প্রায় ২৫ লাখ টাকার সিএনজি রিফুয়েলিং যন্ত্রাংশ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যন্ত্রাংশগুলো জব্দ করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, যন্ত্রাংশগুলো আমদানির আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হয়নি। এয়ারফ্রেইট ১ নম্বর গেট দিয়ে বের করার চেষ্টার সময় যন্ত্রাংশগুলো জব্দ করা হয়। তিনি বলেন, চালানটির আমদানিকারক দেওয়ান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট মাইসা মাচুরা করপোরেশন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।